banglabet latest apk download https://banglabet-bd.net Official website for Rajshahi University Thu, 16 Jul 2026 09:07:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 /favicon.ico banglabet latest apk download https://banglabet-bd.net 32 32 রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/ Thu, 16 Jul 2026 09:07:19 +0000 https://banglabet-bd.net/?p=11403 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ জুলাই ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার ‘ইকোলজি, বায়োলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচার এন্ড পপুলেশন ইস্যুজ (Ecology, Biological and Biochemical Sciences, Agriculture and Population Issues)’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, ফিশারীজ বিভাগের হিট-এটিপি উপ-প্রকল্প (পিন-১৩১৯২) ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর জে এ এম সকিলউর রহমান (পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ)। সেখানে স্বাগত বক্তব্য রাখেন সিসিডিসি’র পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তৃতা দেন ড. মনোয়ারুল মোবিন সিদ্দিক (উটাহ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র), এমিলিয়া জুলিয়ান্তি সিরেগার (সুমেটারা উতারা বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া) ও ড. ইসমাইল তারেক (সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, ওমান)। সেমিনারের দুটি অ্যাকাডেমিক সেশনে ২৪ টি প্রবন্ধ উপস্থাপিত হয়।
সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. গোলবার হোসেন। এই সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ের শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
সেমিনারের আওতায় আগামীকাল শুক্রবার সকাল ৯:৩০ মিনিট থেকে সিসিডিসি’তে ‘ইম্প্রুভিং সায়েন্স থ্রো মাল্টিডিসিপ্লিনারি কোলাবরেশন (Improving Science Through Multidisciplinary Collaboration)’ শীর্ষক নবীন গবেষকদের সাথে আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

]]>
রাবি উপাচার্যের সাথে কোইকা প্রতিনিধিদলের মতবিনিময় https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%87/ Mon, 13 Jul 2026 06:40:40 +0000 https://banglabet-bd.net/?p=11395 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ জুলাই ২০২৬:
কোইকার (KOICA-Korea International Cooperation Agency) প্রোগ্রাম ম্যানেজার ইয়াংউন কিমের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে প্রতিনিধিদলটি রাবি শিক্ষার্থীদের জন্য কোরিয়ান ভাষার ডিপ্লোমা কোর্স চালু, রাবিতে কোরিয়ান কর্ণার স্থাপন ও এর মাধ্যমে কোরিয়ায় গমনেচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিসহ ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেন। এই বিষয়ে তাঁরা রাবির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাবি উপাচার্য কোইকার এই উদ্যোগকে স্বাগত জানান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এই উদ্যোগের মাধ্যমে রাবি শিক্ষার্থীদের জন্য কোরিয়ায় শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
কোইকা প্রতিনিধিদলে আরো ছিলেন বংতেক লিম, জিয়ুন এও ও আদনান তৌফিক কাদের।
সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

]]>
রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ Tue, 07 Jul 2026 09:51:19 +0000 https://banglabet-bd.net/?p=11388 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ জুলাই ২০২৬:
পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তাঁরা রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আনোয়ার হোসেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের প্রফেসর মো. নুরুজ্জামান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিনিধিদলটি আজ পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। এদিন বেলা ১১টা থেকে রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

]]>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-15/ Mon, 06 Jul 2026 10:30:02 +0000 https://banglabet-bd.net/?p=11385 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ জুলাই ২০২৬:
আজ ৬ জুলাই সোমবার নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এসময় হল প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। সেখানে শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে ভূমি মন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাবি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট সদস্য, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য-সচিব ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর অতিথিবৃন্দ সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন।
বেলা ১১টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সাবেক উপাচার্য প্রফেসর ফাইসুল ইসলাম ফারুকী ও প্রধান আলোচক ছিলেন রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইতিবাচক অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উচ্চশিক্ষার প্রতি এতদঞ্চলের মানুষের আকাক্সক্ষা ও তার রূপায়নে প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও তার চালিকাশক্তি হিসেবে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে অবিরত ধারায় এগিয়ে চলেছে। এই এগিয়ে চলায় অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের কৃতবিদ্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের কথা স্মরণ করেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ ড. শামসুজ্জোহা এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তৎকালীন আইন পরিষদ সদস্য মাদার বখ্শ ও সিরাজগঞ্জের প্রখ্যাত রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদসহ আরো যারা অবদান রেখেছিলেন তাদের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রসঙ্গক্রমে মন্ত্রী তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীর্ষ কৃতি শিক্ষার্থীর স্বীকৃতিতে পদক চালুর জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন।
জীবনে উন্নতির জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, সততা ও দেশপ্রেম। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক সকলে এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনগুলিতে নিরলস কাজ করে যাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। সকলের সম্মিলিত প্রয়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই অঞ্চলে জ্ঞান চর্চার বাতিঘর হয়ে উঠবে বলেও তিনি বলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক উচ্চশিক্ষা কেন্দ্রে পরিণত করতে কোর্স-কারিকুলাম আধুনিকায় ও সে অনুযায়ী দক্ষ গ্রাজুয়েট গড়ে তোলার উপর জোর দেন। তিনি বলেন, এজন্য আমাদের শিক্ষকমন্ডলীর প্রয়াসের পাশাপাশি শিক্ষার্থীদেরও ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। সময়ের চাহিদা পূরণে তাঁরা তা করবেন বলে তিনি উল্লেখ করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ যথেষ্ট পরিণত। এর পরিপূর্ণতার জন্য প্রয়োজন উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতাসম্পন্ন গ্রাজুয়েট গড়ে তোলার পরিকল্পনা। বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে কাজ করছে। গৃহিত পদক্ষেপের বাস্তবায়নও শুরু হয়েছে। তার ইতিবাচক ফল বিভিন্ন র‌্যাংকিং এবং মূল্যায়নকারী সংস্থার ফলাফলে লক্ষ্য করা যাচ্ছে। এই ইতিবাচক ধারা অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতি উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণ আমাকে বিগত ৭৩ বছর আমরা কী করেছি। পাশাপাশি আমাদের ভাবতে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও সফল আগামীর পরিকল্পনা নিয়ে। জ্ঞান-বিজ্ঞানের ক্রম উন্নতির কথা বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করলে আমাদের মেধা ও মননশীলতা, দক্ষতা ও যোগ্যতার সাথে এগিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে যাওয়ার সংকল্প হতে হবে বাধাহীন।
প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় আজ অনেক বড় প্রতিষ্ঠান। এই ক্যাম্পাসের নাগরিক সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মহানগর পৌর কর্তৃপক্ষের সহায়তাও একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ক্যাম্পাসের নাগরিক সুবিধা নিশ্চিতে সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া যুযোগপযোগী উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে সরকার এ বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশেষ আনুকূল্য প্রদান করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গক্রমে সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোকসজ্জা করা হচ্ছে না বলে উপাচার্য উল্লেখ করেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে প্রফেসর মো. হাবীবুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ) বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মারকপত্রের মোড়ক উন্মোচন ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিবসের কর্মসূচিতে আরো আছে, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলা ও সন্ধ্যা ৭:১৫ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

]]>
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন https://banglabet-bd.net/blog/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6/ Sun, 05 Jul 2026 07:59:00 +0000 https://banglabet-bd.net/?p=11382 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই ২০২৬:
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী  মো. মোস্তাফিজুর রহমানসহ রাষ্ট্রদূত জাদুঘরের গ্যালারিসমূহ এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত তাঁর মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

পরে উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

]]>
রাবির সাথে পাকিস্তানের দুটো বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষর https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/ Sat, 23 May 2026 11:19:06 +0000 https://banglabet-bd.net/?p=11330 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মে ২০২৬:

উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেজ (NUML) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার এন্ড ইমারজিং সায়েন্সেস (FAST-NUCES) এর লেটার অব ইন্টারেস্ট (LoI) ও সমঝোতা (MoU) স্মারক স্বাক্ষরিত হয়েছে। লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারকে রাবির পক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং পাকিস্তানের  NUML-এর পক্ষে রেক্টর মেজর জেনারেল (অব.) শহীদ মোহাম্মদ কায়ানি ও  FAST-NUCES-এর পক্ষে রেক্টর ড. আফতাব আহমেদ স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের ফলে স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বৃত্তি প্রদান, প্রশাসনিক বিনিময়, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা, সহযোগী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

প্রসঙ্গত, রাবি উপাচার্য বর্তমানে ৮ দিনব্যাপী পাকিস্তানে সরকারি সফর করছেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

]]>
রাবি সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/ Thu, 21 May 2026 14:33:18 +0000 https://banglabet-bd.net/?p=11327 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) মাধ্যমে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সমাজবিজ্ঞান বিভাগের ‘Augmenting Research Capacity in the Department of Sociology at the banglabet latest apk download: Fostering Local Research through Synergistic Collaboration to Incite Developmental Aspirations of Bangladesh’ শীর্ষক গবেষণা উপ-প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্র এবং অংশীজনদের সাথে যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর এম জুলফিকার আলী ইসলাম এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রকল্পের সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দার।
সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ, একই প্রকল্পভুক্ত বিভিন্ন উপ-প্রকল্পের এসপিএম ও এএসপিএম এবং রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর আবু রাসেল মুহা. রিপন সেমিনারটি সঞ্চালনা করেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

]]>
রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) এর যোগদান https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%aa-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-4/ Thu, 21 May 2026 14:31:23 +0000 https://banglabet-bd.net/?p=11324 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুনুর রশীদ আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবিবুর রহমান, ফার্মেসী বিভাগের প্রফেসর গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আমীরুল ইসলাম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর মো. খালেদুজ্জামান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর মামুনুর রশীদ মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদালয় থেকে ফার্মেসী বিষয়ে ১৯৮৯ সালে বি.ফার্ম, ১৯৯০ সালে এম.ফার্ম ও ২০০৩ সালে জাপানের নিগাতা ইউনিভার্সিটি অব ফার্মেসী এন্ড এপ্লায়েড লাইফ সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত ক্রেস্ট (CREST) ও জেএসপিএস (JSPS) ফেলোশিপে জাপানের তোহোকু ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
১৯৯৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১০ সালে প্রফেসর পদে উন্নীত হন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রাবি ফার্মেসী বিভাগের সভাপতি ও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি জাপানের নিগাতা ইউনিভার্সিটি অব ফার্মেসী এন্ড এপ্লায়েড লাইফ সায়েন্সেসে ভিজিটিং সাইনটিস্ট হিসেবে কাজ করেন। ২০১৮ সালে তিনি জেএসপিএস এ্যালামনাই এসোসিয়েশনের ব্রিজ ফেলোশিপে জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার মেডিসিনে গবেষণা করেন।

তাঁর ২টি গ্রন্থ ও ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখ্যযোগ্য সংখ্যক সেমিনার, কনফারেন্স ও বৈজ্ঞানিক সম্মিলনীতে অংশগ্রহণ করেছেন। তিনি বেশ কয়েকটি বৈজ্ঞানিক ও পেশাজীবী সংস্থার সদস্য ও এসব সংস্থায় নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

]]>
রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) এর যোগদান https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%aa-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-3/ Thu, 21 May 2026 14:29:50 +0000 https://banglabet-bd.net/?p=11321 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদস্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবিবুর রহমান, ফার্মেসী বিভাগের প্রফেসর গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আমীরুল ইসলাম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর মো. খালেদুজ্জামান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।

প্রফেসর মো. আব্দুল আলিম ১৯৬৭ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০১২ সালে চীন থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ২০০১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর ৫৫টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় ২৫টি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

তিনি নির্বাচিত অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট ও শিক্ষা পরিষদ সদস্য, প্রাধ্যক্ষ, বিভাগের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

]]>
রাবিতে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত https://banglabet-bd.net/blog/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/ Thu, 14 May 2026 11:40:11 +0000 https://banglabet-bd.net/?p=11288 রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১০টায় জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে উক্ত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের পরিচালক জেহানজেব খান, বৃত্তি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক আয়েশা ইকরাম, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

উক্ত মেলায় পাক্তিানের ২০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে পাকিস্তান সরকার প্রদত্ত বাংলাদেশের জন্য ৫০০টি ফুল-ফান্ডেড স্কলারশিপের বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

রাবিতে এই মেলার আয়োজনে সহায়তায় ছিল অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

]]>