ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামের ফলাফল
আইবিএস-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমফিল/পিএইচডি প্রোগ্রাম-এর গত ০২-০৫-২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ১০-০৫-২০২৬ তারিখে মৌখিক পরীক্ষায় অবশ্যই অবতীর্ণ হতে হবে। পিএইচডি প্রোগ্রামে প্রার্থীদের মৌখিক পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে এবং এমফিল প্রার্থীদের মৌখিক পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার দিন সকল পরীক্ষার্থীকে তাদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং মূল মার্কস সার্টিফিকেট সঙ্গে করে অবশ্যই আনতে হবে। কোনো পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে তিনি আইবিএস-এ ভর্তির ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে আবাসন ব্যবস্থা করতে হবে।
প্রফেসর ড. এম. মোস্তফা কামাল
পরিচালক
প্রদত্ত ফাইলের প্রথম পাতায় পিএইচডি এবং দ্বিতীয় পাতায় এমফিল প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়েছে। নিম্নের লিংকে ফলাফল প্রকাশ করা হলো।
