adminiqac – Institutional Quality Assurance Cell https://banglabet-bd.net/iqac Just another Rajshahi University Sites Tue, 19 May 2026 11:51:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 Seminar on Creating, Protecting, and Commercializing Intellectual Property_A Roadmap for Bangladesh Universities https://banglabet-bd.net/iqac/seminar-on-creating-protecting-and-commercializing-intellectual-property_a-roadmap-for-bangladesh-universities/ https://banglabet-bd.net/iqac/seminar-on-creating-protecting-and-commercializing-intellectual-property_a-roadmap-for-bangladesh-universities/#respond Tue, 19 May 2026 11:15:28 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3339 রাবিতে বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা ও বাণিজ্যিকীকরণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) অনুষ্ঠিত ‘ক্রিয়েটিং, প্রোটেক্টিং এন্ড কমার্সিলাইজিং ইনটেলেকচুয়াল প্রোপার্টি: এ রোডম্যাপ ফর বাংলাদেশ ইউনিভার্সিটিজ’ (Creating, Protecting & Commercializing Intellectual Property: A Roadmap for Bangladesh Universities) শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর আবু রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন।

]]>
https://banglabet-bd.net/iqac/seminar-on-creating-protecting-and-commercializing-intellectual-property_a-roadmap-for-bangladesh-universities/feed/ 0
“স্টার্টআপ মিটআপ ও সেমিনার” https://banglabet-bd.net/iqac/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/ https://banglabet-bd.net/iqac/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/#respond Tue, 19 May 2026 10:39:04 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3327 বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাব (BBEDC)-এর যৌথ উদ্যোগে গতকাল ১৮ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের IQAC কনফারেন্স রুমে এক জমকালো “স্টার্টআপ মিটআপ ও সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মানসিকতা তৈরি এবং দেশের উদীয়মান স্টার্টআপগুলোর সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর প্রায় ৫০ জন তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তব্য পর্ব ও স্টার্টআপ প্রেজেন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IQAC-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় IQAC-এর সচিব মো: শরিফুল ইসলাম, স্টার্টআপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন (SAB)-এর নির্বাহী সহ-সভাপতি আপন সাজিদ, নির্বাহী পরিচালক সজিব আশরাফুল ইসলাম এবং ইউনেট (YU NET)-এর জনাব মাহির আসিফ। BBEDC-এর সভাপতি আবু রাকেশ জয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে আমন্ত্রিত বিভিন্ন স্টার্টআপ ফাউন্ডার ও অতিথিবৃন্দ তরুণদের উদ্ভাবনী আইডিয়ার প্রশংসা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তরুণদের চমৎকার সব স্টার্টআপ প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

]]>
https://banglabet-bd.net/iqac/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0
World Intellectual Property (IP) Day- 2026 https://banglabet-bd.net/iqac/world-intellectual-property-ip-day-2026/ https://banglabet-bd.net/iqac/world-intellectual-property-ip-day-2026/#respond Mon, 04 May 2026 05:59:57 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3310 তারিখ: ০৪/০৫/২০২৬

প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে World Intellectual Property Day (IP) 2026 পালিত
অদ্য ৪ মে ২০২৬ রাজশাহী বিশ্ববিদ্যালয় Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে World Intellectual Property (IP) Day 2026 পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য Rally এর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে র‍্যালি শুরু হয়ে জোহা চত্বর প্রদক্ষিণ করে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এসে র‍্যালি শেষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন , মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালকবৃন্দ যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রফেসর ড. মো. মনিমুল হক এবং বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষকবৃন্দ উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন।

]]>
https://banglabet-bd.net/iqac/world-intellectual-property-ip-day-2026/feed/ 0
‘Advancing Academic Excellence: Accreditation Preparation Workshop’ (Department of Botany) https://banglabet-bd.net/iqac/advancing-academic-excellence-accreditation-preparation-workshop-department-of-botany/ https://banglabet-bd.net/iqac/advancing-academic-excellence-accreditation-preparation-workshop-department-of-botany/#respond Sun, 03 May 2026 09:49:39 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3280 বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক এক্রিডিটেশনের লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর বিশেষ সহযোগিতায় উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
আজ ৩ মে ২০২৬ তারিখে ‘Advancing Academic Excellence: Accreditation Preparation Workshop’ শীর্ষক এই কর্মশালাটি বিভাগের লেকচার থিয়েটারে সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।
​আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামাল উদ্দিন কর্মশালায় উপস্থিত থেকে এক্রিডিটেশন প্রক্রিয়ায় আইকিউএসি-এর কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাবরিনা নাজ।
কর্মশালার প্রধান সেশনে প্রশিক্ষণ প্রদান করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক। তিনি শিক্ষকদের এক্রিডিটেশন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কোর্স ফাইল বিন্যাস, আউটকাম বেসড কারিকুলাম এবং আধুনিক শিক্ষকতা পদ্ধতির বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইকিউএসি-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল বিভাগের শিক্ষকবৃন্দকে এক্রিডিটেশনের বৈশ্বিক মানদণ্ড সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সহায়তা করা। জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. গোলাম মোর্ত্তুজা এবং বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফারজানা আশরাফী নীলাপ্রফেসর ড. মো. হাসানুর রহমান-এর সক্রিয় উপস্থিতিতে আয়োজনটি সফল হয়।
​আইকিউএসি-এর এই ধরণের নিয়মিত সহযোগিতা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে আরও অনুপ্রাণিত করবে।

]]>
https://banglabet-bd.net/iqac/advancing-academic-excellence-accreditation-preparation-workshop-department-of-botany/feed/ 0
“Creating a Roadmap for GEB Accreditation: A Comprehensive Workshop on Strategies for Documentation and Course Files” (Department of Genetics Engineering and Biotechnology) https://banglabet-bd.net/iqac/creating-a-roadmap-for-geb-accreditation-a-comprehensive-workshop-on-strategies-for-documentation-and-course-files/ https://banglabet-bd.net/iqac/creating-a-roadmap-for-geb-accreditation-a-comprehensive-workshop-on-strategies-for-documentation-and-course-files/#respond Sun, 03 May 2026 03:42:14 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3254 বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (GEB) বিভাগের শিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াকে বেগবান করতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​বিষয়: “Creating a Roadmap for GEB Accreditation: A Comprehensive Workshop on Strategies for Documentation and Course Files”
​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের পিএসএসি (PSAC)-এর কনভেনার প্রফেসর ড. রাশেদ জামান
​অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা, এবং অতিরিক্ত পরিচালকদ্বয় প্রফেসর ড. মো. মনিনুল হক ও প্রফেসর ড. মো. কামাল উদ্দিন
​বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় BAC অ্যাক্রিডিটেশনের মানদণ্ডসমূহ অর্জন এবং প্রয়োজনীয় কোর্স ফাইল ও ডকুমেন্টেশন প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত টেকনিক্যাল সেশন পরিচালনা করা হয়।
​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার গুণগত মান ও বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করতে IQAC তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

]]>
https://banglabet-bd.net/iqac/creating-a-roadmap-for-geb-accreditation-a-comprehensive-workshop-on-strategies-for-documentation-and-course-files/feed/ 0
Workshop on Effective Teaching-Learning, Assessment, and Course File Management https://banglabet-bd.net/iqac/workshop-on-effective-teaching-learning-assessment-and-course-file-management/ https://banglabet-bd.net/iqac/workshop-on-effective-teaching-learning-assessment-and-course-file-management/#respond Tue, 21 Apr 2026 11:20:47 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3221 বিজ্ঞপ্তি

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “[Workshop on Effective Teaching Learning Assessment and Course File Management]” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা আগামী ১৯, ২০ ও ২১ এপ্রিল, ২০২৬; ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স কক্ষ (কক্ষ নম্বর-৪০৫), সৈয়দ ইসমাঈল হোসেন একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালাটি ৪টি সেশনে পরিচালিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর অধ্যাপক প্রফেসর . মো. কামরুল ইসলাম; আইকিউএসির পরিচালক প্রফেসর . মো. আবু রেজা; রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর . মো. ইমদাদুল হক এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর . কানিজ হাবিবা আফরিন।

উক্ত কর্মশালায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

]]>
https://banglabet-bd.net/iqac/workshop-on-effective-teaching-learning-assessment-and-course-file-management/feed/ 0
Workshop on Effective Teaching-Learning, Assessment, and Course File Management (Presentation) https://banglabet-bd.net/iqac/workshop-on-effective-teaching-learning-assessment-and-course-file-management-presentation/ https://banglabet-bd.net/iqac/workshop-on-effective-teaching-learning-assessment-and-course-file-management-presentation/#respond Sun, 19 Apr 2026 13:09:45 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3219 Presentation for Workshop

]]>
https://banglabet-bd.net/iqac/workshop-on-effective-teaching-learning-assessment-and-course-file-management-presentation/feed/ 0
Workshop on Preparation for Accreditation (POP, Botany, Genetics) https://banglabet-bd.net/iqac/workshop-on-preparation-for-accreditation-pop-botany-genetics/ https://banglabet-bd.net/iqac/workshop-on-preparation-for-accreditation-pop-botany-genetics/#respond Sun, 19 Apr 2026 13:06:41 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3160 সংবাদ বিজ্ঞপ্তি

 

রাবিতে অ্যাক্রিডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় এপ্রিল ২০২৬:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Workshop on Preparation for Accreditation’ শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ ও ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং প্রফেসর ড. মো. মনিমুল হক। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মনিমুল হক ও প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

দুই দিনব্যাপী এই কর্মশালায় মোট আট সেশনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (BAC)-এর মানদণ্ড, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম দিনে “BAC Accreditation: Compliance with Accreditation Standards and Criteria”, “BNQF: Adaption and Maintenance” এবং “ Assessment using BAC Rubrics ” শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া “Preparation to apply for BAC Accreditation with Exercise-1” এর মাধ্যমে অংশগ্রহণকারীদের অ্যাক্রিডিটেশন আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

দ্বিতীয় দিনে “Curriculum Review and Course File” শীর্ষক সেশনে পাঠ্যক্রম পর্যালোচনা এবং কোর্স ফাইল প্রস্তুতের কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি “Preparation to apply for BAC Accreditation with Exercise-2, 3 and 4” এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ার উন্নত ধাপসমূহ অনুশীলন করা হয়। প্রতিদিনের কার্যক্রম শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রিডিটেশন বর্তমানে অপরিহার্য। আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা ও বাস্তব প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম. ফরিদুল ইসলাম বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং অ্যাক্রিডিটেশন সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর মাধ্যম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অ্যাক্রিডিটেশন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

]]>
https://banglabet-bd.net/iqac/workshop-on-preparation-for-accreditation-pop-botany-genetics/feed/ 0
Financial Management Training for Sub-Project Team (HEAT Training) https://banglabet-bd.net/iqac/financial-management-training-for-sub-project-team-heat-training/ https://banglabet-bd.net/iqac/financial-management-training-for-sub-project-team-heat-training/#respond Sun, 19 Apr 2026 13:02:38 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3163 সংবাদ বিজ্ঞপ্তি

Financial Management Training for Sub-Project Team.
IQAC Conference Room, banglabet latest apk download
04–05 April 2026
সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী Financial Management Training।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, বাজেট নিয়ন্ত্রণ, VAT ও আয়কর, ভাউচার প্রস্তুতি, ব্যাংক রিকনসিলিয়েশনসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন।
প্রশিক্ষণের মাধ্যমে Sub-Project কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
সম্মানিত অতিথিবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ

]]>
https://banglabet-bd.net/iqac/financial-management-training-for-sub-project-team-heat-training/feed/ 0
Workshop on Preparation for Accreditation (ICE, CSE, MSE & Applied Chemistry) https://banglabet-bd.net/iqac/workshop-on-preparation-for-accreditation-ice-cse-mse-applied-chemistry/ https://banglabet-bd.net/iqac/workshop-on-preparation-for-accreditation-ice-cse-mse-applied-chemistry/#respond Sun, 19 Apr 2026 12:52:48 +0000 https://banglabet-bd.net/iqac/?p=3156 বিজ্ঞপ্তি

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “Workshop on Prepartion for Accreditation” শীর্ষক কর্মশালার প্রকৌশল অনুষদের ইনফরমেশন সায়েন্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের  ২৩ জন শিক্ষককে অ্যাক্রিডেটেশন প্রাপ্তির দিক নিদের্শনা ব্যবহারিক কাজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনব্যাপী এই কর্মশালাটি ৪টি সেশনে পরিচালিত হয়।

০২ দুই দিনব্যাপী কর্মশালার রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর . মো. কামাল উদ্দিন প্রফেসর . মো. মনিমুল হক।

উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ত্ব করেন আইকিউএসিএর পরিচালক প্রফেসর . মো. আবু রেজা।  স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর . মো. মনিমুল হক এবং মডারেটর হিসেবে সঞ্চালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর . মো. কামাল উদ্দিন

]]>
https://banglabet-bd.net/iqac/workshop-on-preparation-for-accreditation-ice-cse-mse-applied-chemistry/feed/ 0