|
ডিগ্রি |
ডিভিশন/শ্রেণি/সিজিপিএ | ||
| ১ম ডিভিশন/শ্রেণি | ২য় ডিভিশন/শ্রেণি | ৩য় ডিভিশন/শ্রেণি | |
| ৩.৫০ এবং অধিক | ৩.০০ <৩.৫০ | ৩.০০ এর কম | |
| এসএসসি/সমমান | ৩ | ২ | ১ |
| এইচএসসি/সমমান | ৩ | ২ | ১ |
| ৪ বছর মেয়াদী বিবিএ (অনার্স) | ৫ | ৪ | ৩ |
শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণিধারী আবেদনকারী ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন। এপিয়ার্ড সার্টিফিকেটধারীরা ভর্তির জন্য বিবেচিত হতে পারেন এই শর্তে যে, প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে মুল সনদের কপি বিভাগে জমা দিতে হবে।
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ৯.০০ হতে ১২.০০ টা ও বিকাল ৪.০০টা হতে ৭.০০টা পর্যন্ত বিভাগে এসে সশরীরেও ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।
**ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
** ফর্মটি পূরণ করুন (প্রিন্ট নিয়ে অথবা কম্পিউটারে)
** ০১৭১৬-২৭৯৮১৩ বিকাশ (পারসোনাল) নং-এ ৫০০ টাকা (আবেদনপত্র ফি বাবদ) বিকাশ করুন ও লেনদেন বা ট্রাঞ্জেকশন আইডি ফরমের নির্দিষ্ট স্থানে উল্লেখ করুন।
** [email protected] এই ইমেইলে পূরণকৃত আবেদনপত্র, ১ কপি রঙিন ছবি, এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, স্নাতক (পাস) বা স্নাতক (অনার্স), স্নাতকোত্তর (২ বছরের প্রগ্রামের জন্য প্রযোজ্য) সনদ পত্রগুলির ছবি বা স্ক্যান কপি (স্পস্ট হতে হবে) ইমেইলের সাথে সংযুক্ত করে পাঠিয়ে দিন।
** ইমেইলে আবেদনপত্র পাবার পর চূড়ান্তভাবে ভর্তির জন্য বিবেচিত হলে জানিয়ে দেওয়া হবে।
** প্রোগ্রাম ফি: ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা (প্রথম সেমিস্টার ৪০,০০০; দ্বিতীয় সেমিস্টার ৩৫,০০০) উল্লেখ্য, প্রথম সেমিস্টার ভর্তির সময় উন্নয়ন ফি হিসেবে ২,০০০ টাকা প্রদান করতে হবে।
** আপনি ভর্তির জন্য বিবেচিত হলে নিম্নোক্ত হিসাবে অনলাইনের মাধ্যমে বা ব্যাংকে এসে টাকা জমা দিলেই আপনার ভর্তি সম্পন্ন হবে, ব্যাংক: Agrani Bank Limited, Rajshahi University Branch হিসাবের নাম: EMBA Common Fund , Dept. of Management Studies হিসাব নং- 0200002273310 টাকা ৪০,০০০+২,০০০ (উন্নয়ন ফি) সর্বমোট ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার)।
**টাকা জমা দিয়ে, জমা দেবার রশিদ অফিসে বা [email protected] এই ইমেইলে আপনার নাম ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক ব্যাংক রশিদটি সংযুক্ত করে মেইল করতে হবে। ইমেইল প্রাপ্তির পর আপনার ভর্তি সম্পন্ন হবার বিষয়টি মোবাইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।
অতিরিক্ত তথ্যের জন্য: ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, উত্তর ব্লক, দ্বিতীয় তলা, কক্ষ নং-২৫৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফোনঃ +৮৮০ ৭২১-৭১১১৩২ (অফিস), ০১৭১৬-২৭৯৮১৩ (শিক্ষক) , +৮৮০ ১৭৪২-৯৪৯৪৯৫ (কর্মকর্তা)।